সংগৃহিত
বিনোদন

আমার কোনো প্রেমিক নেই

বিনোদন ডেস্ক: বড় পর্দাতেও সরব উপস্থিতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনার। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, সকল গুণেই গুণান্বিত এই অভিনেত্রী।

শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের ক্যারিয়ার হলেও এখনও নিজের বিয়ে নিয়ে ভাবছেন না এই তারকা। যদিও ভাবনার সমসাময়িক সময়ের অনেক অভিনয়শিল্পী বিয়ে করে ফেলেছেন।

কয়েকবছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানালেও বর্তমানে নাকি কারো সঙ্গে প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছেন তিনি।

কারো সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে কি না এমন প্রশ্নে ভাবনা বলেন, ‘প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, আমি সিনেমা নিয়ে খুব ব্যস্ত। নতুন বছরে দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় রয়েছে আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।’

তাহলে বিয়ে কবে করছেন— এমন প্রশ্নে ভাবনার সহজ উত্তর, ‘ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। পরিবার থেকেও বিয়ে নিয়ে কোনো চাপ নেই।’

প্রসঙ্গত, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারী অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা