সংগৃহিত
বিনোদন
রামমন্দির উদ্বোধন

আমন্ত্রণ পেলেন না দীপিকা

বিনোদন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছেন। উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় ছিল ‘মহোৎসব’।

সোমবার (২২ জানুয়ারি) ভোরেই এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে বলিউডের আমন্ত্রিত তারকারা পৌঁছে যান অযোধ্যায়।

শুধু বলিউড তারকারা নন, হাজির হয়েছিলেন দক্ষিণী অভিনেতারাও। অযোধ্যায় রামমন্দির দেখতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, রজনীকান্ত, চিরঞ্জীবী, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। তবে বলিউডের তিন খান– শাহরুখ, সালমান ও আমিরের মতো আমন্ত্রণ পাননি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রামমন্দিরে ডাক না পেলেও নিজ বাড়িতে উদযাপনে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু কেন অযোধ্যায় আমন্ত্রণ পেলেন না তিনি?

দীপিকা বরাবরই সাবধানি। বেফাঁস মন্তব্য করতে কখনোই দেখা যায় না তাকে। অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত তিনি। সিনেমায় তার কৃতিত্ব কোনো অংশে কম নয়। তবুও রামমন্দির উদ্বোধনে আলিয়া-ক্যাটরিনা-কঙ্গনারা গেলেন, অথচ বাড়িতে বসে আছেন দীপিকা। নিজে সাবধানি হলেও অভিনেত্রীর কিছু পদক্ষেপে নাকি বিরক্ত গেরুয়া শিবির।

বলিউড সূত্রে, দীপিকাকে নিয়ে গেরুয়া শিবিরের রাগের কারণ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর এবিভিপির হামলার সময় তাদের সাবেক ও শিক্ষক সংগঠনের ডাকা প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন দীপিকা। সেখানে ছাত্রসংসদের আহত নেত্রী ঐশী ঘোষ-সহ প্রতিবাদী ছাত্রছাত্রীরাও ছিলেন। ছিলেন কানহাইয়া কুমার। কানহাইয়া যখন আজাদির স্লোগান তুলছিলেন, তাদের পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকা। কোনো বক্তৃতা দেননি, শুধুই পাশে থাকার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী।

তারও আগে হিন্দু সংগঠন ও গেরুয়া শিবিরের রোষানলে পড়েন তিনি ‘পদ্মাবত’ ছবি নিয়ে। সেই সময় তার নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। এ নিয়ে দীপিকা কোনো প্রতিক্রিয়া জানাননি।

সম্প্রতি ‘পাঠান’ ছবি মুক্তির সময় দীপিকার পরনের গেরুয়া বিকিনি নিয়ে আপত্তি জানায় গেরুয়া শিবির। অনেক জলঘোলা হয় তা নিয়ে। এক্ষেত্রেও চুপ ছিলেন দীপিকা। এবার রামমন্দির উদ্বোধনে আদৌ ডাক পেয়েছেন কি না, সেই বিষয়েও নীরবতা বজায় রেখেছেন তিনি। তবে রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’র মুহূর্তে অভিনেত্রী ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়েছেন নিজ বাড়িতেই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা