ছবি: সংগৃহীত
সারাদেশ

আমাদের উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ 

আলী হোসেন (শ্যামল), উত্তরা প্রতিনিধি

রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ আমাদের উত্তরা ফাউন্ডেশন’। গত শুক্রবার (৯ জানুয়ারি) উত্তরা ১৫ নং সেক্টরে অবস্থিত উত্তরা ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেওয়ান আরিফুল ইসলাম এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোনালিসা মুন্নি, এবং আমাদের উত্তরা ফাউন্ডেশন এর সভাপতি আলী হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম, প্রচার সম্পাদক ফজলে এলাহি, ত্রাণ বিষয়ক সম্পাদক রিপন সরকার, ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দেওয়ান

এসময় শীতার্ত মানুষের হাতে কম্বল ও উন্নতমানের গরম কাপড় তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উত্তরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তারা বলেন, "তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সামাজিক দায়বদ্ধতা থেকে উত্তরা ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।"

সংগঠনটি আরও জানায়, উত্তরা ফাউন্ডেশন স্কুলের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আসছে। উপস্থিত সুবিধাভোগীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা