ছবি: সংগৃহীত
খেলা

আইপিএল নিলামের তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, জায়গা হয়নি সাকিবের

আমার বাঙলা ডেস্ক

আসন্ন আইপিএল নিলামের জন্য ঘোষিত ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেও শেষমেশ বাদ পড়তে হয়েছে তাকে। তবে সাকিব জায়গা না পেলেও তালিকায় জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের আরও ৭ ক্রিকেটার।

এই তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ছেন ‘কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ছন্দে থাকা বাঁহাতি এই পেসারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের— ২ কোটি রুপির— ক্যাটাগরিতে। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তার বর্তমান ফর্ম নিলামে তাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

মুস্তাফিজকে ছাড়া আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের শ্রেণিতে— তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। জাতীয় দলে এখনও অভিষেক না পাওয়া এই বাঁহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধার্য করা হয়েছে ৩০ লাখ রুপি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা