সংগৃহিত
খেলা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

দল ঘোষণা করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন মাহফুজুর রহমান রাব্বি। তার সহকারী হিসেবে থাকবেন আহরার আমিন।

সদ্য অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটিই বিশ্বকাপের জন্য নির্বাচিত করা হয়েছে। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন নির্বাচক হান্নান সরকার। বিশ্বকাপের জন্য স্ট্যান্ডবাই খেলোয়াড়ও রাখা হয়েছে।

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। এবারের যুব বিশ^কাপের আয়োজক ছিলো শ্রীলংকা। কিন্তু সরকারি হস্তক্ষেপের কারনে গত ১০ নভেম্বর আইসিসি শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার কারনে যুবাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টে মোট ১৬ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড, গ্রুপ- ‘সি’তে শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া এবং গ্রুপ- ‘ডি তে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।

২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২২ জানুয়ারি আয়ারল্যান্ড, এবং ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত হবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২ দল উত্তীর্ণ হবে সুপার সিক্সে। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব।

সুপার সিক্সের ১২ দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার সিক্সের দুই গ্রুপের সেরা চার দল সেমিফইনালে খেলবে। ১১ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে যুব বিশ^কাপের।

এই নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপের আসর। ২০২০ সালে প্রথমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। ঐবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হয়েছিলো বিশ^কাপ।

বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা