সংগৃহীত
খেলা

বিচ্ছেদ নিয়ে যা বললেন গার্দিওলার স্ত্রী

ক্রীড়া ডেস্ক

কিছুদিন আগে বিচ্ছেদ হয়ে গেছে পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সারার। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, তাদের বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক আছে দুইজনের মধ্যে। বিচ্ছেদের পর এবার প্রথমবার মুখ খুললেন ক্রিস্টিনা।

বর্তমানে স্পেনে আছেন ক্রিস্টিনা। বার্সেলোনায় দেখা গেছে তাকে। তখন স্প্যানিশ সংবাদকর্মীর সঙ্গেও কথা বলেছেন তিনি। সেখানে ক্রিস্টিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদকর্মী প্রশ্ন করেছিলেন বিচ্ছেদের পর কেমন আছেন তিনি। জবাবে ক্রিস্টিনা বলেন, ‘খুব ভালো, ধন্যবাদ। সবকিছু ঠিক আছে।’

গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে দুই বছরের চুক্তি নবায়ন করেন। স্প্যানিশ অনেক সংবাদমাধ্যমের খবর, চুক্তি নবায়নের কারণেই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছুই জানাননি ক্রিস্টিনা।

স্পেনের দুই সাংবাদিক লোরেনা ভাসকেস ও লরা ফা প্রথম পেপ ও ক্রিস্টিনার বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করে। এই দুই সাংবাদিককে একসঙ্গে ‘মামারাজ্জিস’ বলে ডাকা হয়। এক পডকাস্টে লোরেনা বলেছিলেন, পেপের বিরুদ্ধে ক্রিস্টিনার অনেক অভিযোগের একটি হলো তিনি নিজের পেশাদারি প্রজেক্টে অনেক বেশি মনোযোগী। যার কারণে গত বছরের ডিসেম্বরে স্পেনের বার্সেলোনায় গিয়ে ক্রিস্টিনাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে বিবাহ বিচ্ছেদের আইনগত কাগজপত্রে দুই পক্ষ সই করেছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে পথচলা শুরু গার্দিওলার। পরবর্তীতে ২০১৪ সালে বার্সেলোনায় তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪ বছর। ২২ বছর বয়স ছেলে মারিয়াসের। ১৭ বছর বয়সী মেয়ে ভ্যালেন্তিনা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে ২০১৯ সালে ম্যানচেস্টার ছাড়েন ক্রিস্টিনা। তখন পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে পাঁচ বছর আগে বার্সেলোনায় ক্রিস্টিনা গিয়েছিলেন। তবে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা ম্যানচেস্টারেই থেকে গেছেন। ২০১৬ থেকে ম্যান সিটির কোচের কাজ করছেন তিনি।

একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে গার্দিওলা ও ক্রিস্টিনাকে। ছুটি কাটাতে বার্সেলোনাতেও যেতেন গার্দিওলা। তবে সেসব এখন অতীত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা