সংগৃহিত
খেলা
বিপিএল

জয়ে ফিরল আবাহনী

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) ষষ্ঠ রাউন্ড শুরু হয়েছে। আজ শুক্রবার রাউন্ডের প্রথম দিনে ছিল দু’টি ম্যাচ। কিংস অ্যারেনায় রহমতগঞ্জ ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।

অপরদিকে, ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী।

ঢাকা আবাহনী আগের রাউন্ডে বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল। লিগ শিরোপার দৌড়ে ফিরে আসতে আবাহনীর আজ জয়ের বিকল্প ছিল না। পুলিশের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয় পেয়েছে ক্রুসিয়ানীর শিষ্যরা। দ্বাদশ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথনের গোলে লিড নেয় আবাহনী।

বিরতির পর হৃদয়ের গোলে তারা ব্যবধান দ্বিগুণ করে। পরবর্তীতে ৬১ মিনিটে আত্মঘাতী গোলে খানিকটা চাপে পড়ে যায় লিগে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন দলটি। ম্যাচের বাকি সময় কোনো গোল না হওয়ায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আবাহনী মাঠ ছাড়ে। গোল না করেও ভালো পারফরম্যান্স করে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন আবাহনীর রবিউল।

৬ ম্যাচে আবাহনী ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচে পুলিশ ৭ পয়েন্টে পরের অবস্থানে। বসুন্ধরা কিংস এক ম্যাচ কম নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। আগামীকাল বসুন্ধরা কিংসকে মোহামেডান রুখে দিতে পারলে, প্রিমিয়ার লিগ খানিকটা আকর্ষণ ফিরে পাবে।

কিংস অ্যারেনায় দিনের অন্য ম্যাচে শেখ রাসেল হোম ম্যাচে রহমতগঞ্জকে পরাজিত করতে পারেনি। পুরান ঢাকার ক্লাবটি তুলনামূলক শক্তিশালী দল রাসেলের বিপক্ষেও একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। লিগের প্রথম ছয় ম্যাচেই ড্র করার কৃতিত্ব দেখিয়েছে দলটি।

৬ ম্যাচে সমান ছয় পয়েন্ট রাসেল ও রহমতগঞ্জের। গোলশূন্য ম্যাচে সেরার স্বীকৃতি পেয়েছেন জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা। তার হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা