জাতীয়

কর্মবিরতি প্রত্যাহারের পর সময়মতো চলছে না ট্রেন

নিজস্ব প্রতিবেদক

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারাদেশে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে কিছু ট্রেন দেরিতে চলছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, আজ সকাল থেকে রেলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে কিছু ট্রেন দেরি হতে পারে কারণ ধর্মঘটের কারণে কর্মস্থল ছেড়ে যাওয়া অনেক কর্মীর কর্মস্থলে ফিরে আসতে কিছুটা সময় লাগবে।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় ১০টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে বলে তিনি জানান।

এদিকে স্টেশনে এসে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের অভিযোগ- একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়েও কোনো তথ্য জানার সুযোগ নেই। ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়া যাত্রীদের ভাষ্য, ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। এ জন্য ট্রেনের মতো গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা