ছবি: সংগৃহীত
জাতীয়

ইসরায়েলের হামলায় লেবানন ছাড়ছেন বাংলাদেশিরা

সাম্প্রতি সময়ে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ চলার কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে দেশটি। প্রতিনিয়ত দেশটি থেকে ফিরে আসছেন বাংলাদেশি নাগরিকরা। শেষ খবর পাওয়া অনুযায়ী আজ রাতেও দেশে ফিরবেন ৫২ লেবানন প্রবাসী। বৃহস্পতিবার বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করেছে তারা।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বিমানটি ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে রাত ১১টায় ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটি মাঝপথে দুবাইতে যাত্রাবিরতি করবে।

এতে আরও বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। এর আগে, লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করে।

লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে ফিরে আসেন। দ্বিতীয় দফায় দুই নবজাতকসহ মোট ৬৫ লেবানন প্রবাসী সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) জেদ্দায় যাত্রাবিরতির পর ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তৃতীয় দফায় ৩১ বাংলাদেশির একটি দল বৈরুত রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) জেদ্দা হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছে। চতুর্থ দফায় ৩০ লেবানন প্রবাসীর একটি দল সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পঞ্চম দফায় আরও ৩৬ বাংলাদেশি গত মঙ্গলবার রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ নিয়ে পাঁচ দফায় ২১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজকের ৫২ জনসহ এ সংখ্যা দাঁড়াবে ২৬৮জনে।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে ডিমের বাজারে  অস্থিরতা 

নরসিংদীর মনোহরদীতে গত এক সপ্তাহ দরে ডিমের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখা...

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকে...

জেলা প্রশাসন ফের দলীয়করণের পথে

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্...

মানবজমিন ব্রেকিং: তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের বর্ণনা

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সেই সাথে বাংলাদেশ জ...

সকল খাল অবৈধ দখলমুক্ত করা হবে: এ্যানী

খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে খালগুলো অবৈধ দখলমুক্ত করা হবে। বিগত সরকা...

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার।

নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে একজন...

রাজবাড়ীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

“মানবতার সেবায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্...

মৃত্যু পথযাত্রী বরেণ্য রাজনীতিক তোফায়েল আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন

দুই যুগ আগে এক কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব...

অধ্যাপক আলমোজাদ্দেদী ঢাবির নয়া প্রো-ভিসি (প্রশাসন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন...

ভোলার নদীতে ইলিশের আকাল।। হতাশা নিয়ে ফিরছে জেলেরা 

দুইমাস দীর্ঘ বিরতি শেষে বুকভরা আশা নিয়ে ইলিশ শিকারে গিয়ে খালি হাতে ফিরছে ভোলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা