সংগৃহীত ছবি
জাতীয়

ট্রলারডুবিতে ২ নারী নিহত

জেলা প্রতিনিধি : মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বরসহ তিনজন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০) ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে লঞ্চযোগে আটজনের একটি বরযাত্রীর দল শরীয়তপুরের কোদালপুর লঞ্চঘাটে পৌঁছান আজ শুক্রবার সকালে। এর পর মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চর যাওয়ার জন্য লঞ্চঘাট থেকে একটি ট্রলারযোগে মোট ১১ জন যাত্রী রওনা করলে মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবির পর চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীর দলের আটজনের কেউ সাঁতার জানতেন না। খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ বরযাত্রী দলের পাঁচজনকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন বর শান্তসহ তিনজন। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেছেন। উদ্ধারকৃত বাকি তিনজনের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে বর শান্তসহ নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ ও নৌ-পুলিশের সমন্বিত টিম।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা