সংগৃহিত
জাতীয়

‘ইতালীয় ভাষার’ পরীক্ষা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশে ‘ইতালীয় ভাষার’ ওপর পরীক্ষা উদ্বোধন করলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।

শনিবার (৯ মার্চ) রাজধানীর মগবাজার গ্রীনল্যান্ড সেন্টারে এই পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সংস্কৃতি বিনিময়ে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও শ্রমবাজার সম্প্রসারণে এই কার্যক্রম ‘মাইলফলক’ হয়ে থাকবে।

রাষ্ট্রদূত বলেন, যারা বৈধভাবে ইতালিতে যেতে চান- তাদের জন্য ভাষা শিক্ষার এ কার্যক্রম খুবই উপকারী হবে। এতে করে বাংলাদেশের মানুষদের জন্য ইতালি গমন ও সেখানকার শ্রমবাজারে প্রবেশ সহজতর হবে।

ইতাল-বাংলা গ্রীনল্যান্ড এইচআরডি লিমিটেড পরিচালিত ভাষা শিক্ষা কার্যক্রমের সার্বিক সমন্বয় করছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন।

তাইফুর রহমান ছোটন বলেন, ওয়ার্ক, ফ্যামিলি ও স্টুডেন্ট ভিসা যেভাবেই ইতালিতে যাক না কেন- প্রতিটি বাংলাদেশীর উচিত সেই দেশের ভাষা শিখে ও একটি কারিগারি দক্ষতা নিয়ে সেখানে যাওয়া। ভাষা ও কারিগরি দক্ষতার অভাবে সেখানে গিয়ে অনেককে জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।

দক্ষ জনশক্তি তৈরিতে ইতালবাংলা গ্রীনল্যান্ড এইচআরডি লিমিটেড ভাষা ও কারিগরি দক্ষতার জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে ইতালি এবং বাংলাদেশের একটি দক্ষ টিম কার্যক্রম পরিচালনা করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা