ছবি-সংগৃহীত
জাতীয়

নাটোর-৪ উপনির্বাচন: ভোটগ্রহণ ১১ অক্টোবর

জেলা প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব জানান, ২৩তম কমিশন সভায় নাটোর-৪ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী মাসের ১১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর এক গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় নাটোর-৪ আসনটি শূন্য হয়েছে।

সংবিধান অনুসারে, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। জানা যায়, এরইমধ্যে শূন্য ঘোষণার গেজেট ইসিতেও পৌঁছেছে।

আসনটি গত ৩০ আগস্ট শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিন ধরলে এ আসনে উপ-নির্বাচন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আগামী ১ নভেম্বর থেকে গণনা শুরু হবে। আর আগামী ২৯ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। ইতিমধ্যে কমিশনের কাছে উপ-নির্বাচনের নিয়ে নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন আলোচনার পর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দেবে।

গত ২৬ আগস্ট আব্দুল কুদ্দুস নাটোরের একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট মৃত্যুবরণ করেন।

তিনি রাজনৈতিক জীবনে ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য ক...

নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহার করে সংঘটিত সহিংসতা প্রতিরোধে...

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহের ব্যাব...

টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন ও উত্তরণ প্রক্রিয়া যাতে টেকসই ও নির্বিঘ্...

দেশে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা