সংগৃহীত
জাতীয়

১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪ দলীয় জোটের সাথে বৈঠকে বসেছেন জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক হয়।

জানা যায়, গত ৩ টি জাতীয় নির্বাচনে জোটগতভাবেই নির্বাচনে অংশ নিয়েছিল ১৪ দলীয় জোট। তবে পরিস্থিতি অনুযায়ী, কখনো জোট ও আসন ভাগাভাগি করেছে জাতীয় পার্টি (জাপা)।

প্রতি নির্বাচনের আসন ভাগাভাগির কাজ সম্পন্ন হলেও এবারের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন হওয়ার পর জোট সঙ্গীদের মাঝে আসন ভাগাভাগি নিয়ে কোনো বৈঠক হয়নি।

ইতিমধ্যে আওয়ামী লীগসহ অন্যান্য শরিকরা সারাদেশেই তাদের প্রার্থী দিয়েছে। তাদের মাত্র ২ টি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

এছাড়া জাতীয় পার্টি (জাপা) ২৮৬ টি, জাসদ ৯১ টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩ টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭ টি, জাতীয় পার্টি (জেপি) ২০ টি, বাংলাদেশ সাম্যবাদী দল ৬ টি, গণতন্ত্রী পার্টি ১২ টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬ টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১ টি মনোনয়নপত্র জমা দিয়েছে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৭ তারিখের আগেই আসন ভাগাভাগি সম্পন্ন হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা