জাতীয়

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা

নিজস্ব প্রতিবেদক

শনিবার (৪ ‍জুলাই) দিবাগত রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

​পুলিশ সদর দপ্তর জানায়, আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দিনব্যাপী এই ‘ইউএনকপস ২০২৬’ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে যাওয়া পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইজিপি ছাড়াও প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বক্তব্য রাখবেন। বক্তব্যে তারা ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল অবদান এবং আধুনিক, প্রযুক্তি-নির্ভর ও জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের দূরদর্শী দৃষ্টিভঙ্গি বিশ্বদরবারে তুলে ধরবেন।

​সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা