জাতীয়

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানায় জিডিটি করা হয়। রোববার (৫ জুলাই) শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রসংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন শনিবার রাতে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আশরাফ আলীকে। যেহেতু অভিযোগটি সাইবার-সংক্রান্ত, তাই তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন।

জিডিতে আনিস আলমগীর, সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়ার পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টির নামও উল্লেখ করা হয়।

জিডিতে আরও অভিযোগ করা হয়, মারিয়া কিসপট্টা জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার করেন। অন্যদিকে মডেল ও অভিনেত্রী তুষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে এ আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালান।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

কলকাতায় আগুনে বাংলাদেশি সাংবাদিকের পরিবারসহ ৪ জন নিহত

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০),...

ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশ

ভূমিসেবার মান উন্নয়ন, নাগরিক ভোগান্তি কমানো এবং দালালমুক্ত ও জবাবদিহিমূলক ভূম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা