ছবি: সংগৃহীত
জাতীয়

আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী  

আমার বাঙলা ডেস্ক

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী।প্রথমবারের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রধানমন্ত্রীর ব্যবহৃত প্রসাধনসামগ্রীর বর্ণনা অনুযায়ী প্রসাধনীরও ব্যবস্থা করা হয়েছে।

দিবসের কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন।

প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করবেন তিনি। পরে সচিবালয়েই মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

নদীগর্ভে হারাচ্ছে জনপদ, আতঙ্কে হাজারো মানুষ

উলিপুরে ধরলা-ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙন রোধে মানববন্ধন, অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প...

সীমান্তে বিএসএফ- বিজিবি গোলাগুলি, ফের উত্তেজনা

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

‎গরু দেওয়ার নামে রাজু ডাক্তারের প্রতারণা, ফাঁদে শতাধিক পরিবার

‎বাপের বাড়ির জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন রোসনা বেগম। স্বপ্ন ছিল একটাই...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

নদীগর্ভে হারাচ্ছে জনপদ, আতঙ্কে হাজারো মানুষ

উলিপুরে ধরলা-ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙন রোধে মানববন্ধন, অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সুন্দরগঞ্জ, ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ‎

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির...

‎গরু দেওয়ার নামে রাজু ডাক্তারের প্রতারণা, ফাঁদে শতাধিক পরিবার

‎বাপের বাড়ির জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন রোসনা বেগম। স্বপ্ন ছিল একটাই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা