জাতীয়

মেহেরপুর মুক্ত দিবস উৎযাপিত

৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন করা হয়।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে উল্লেখযোগ্য দিন ডিসেম্বর ৫ তারিখ বিকেলে থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে পাক বাহিনী। রাতভর চলে তুমুল যুদ্ধ। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে মুখে টিকতে না পেরে ৬ ডিসেম্বর ভোরে মেহেরপুর ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী। যাওয়ার সময় জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়ে যায়। সকালে মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাস করতে করতে রাস্তায় নেমে আসে। তাই, এই দিনটিকে ঘিরে নানা আয়োজন পালন করছে মেহেরপুরের জেলা প্রশাসন ও জেলার মুক্তিযোদ্ধারা।

দিনটি পালন উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনার নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের। আজ সকাল ১০টার দিকে ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে আয়োজন করা হয় শোভাযাত্রা। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিযুদ্ধবিষয়ক পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় প্রশাসনের কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন।

আমার বাঙলা.আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা