ছবি: সংগৃহীত
জাতীয়

ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচের সীমা নির্ধারণ

আমার বাঙলা ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নতুন সীমা নির্ধারণ করেছে সরকার। সর্বশেষ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর অধীনে একজন সংসদ সদস্য প্রার্থী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। এই সীমার বেশি ব্যয় করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় সংশোধিত আরপিও অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করে। এতে বলা হয়, নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলগুলোর অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাই এই সংশোধনের মূল লক্ষ্য।

নতুন বিধান অনুযায়ী, প্রার্থীরা তাদের নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদান ও ব্যয়ের বিস্তারিত তালিকা প্রকাশ করতে বাধ্য থাকবেন। এই তথ্যগুলো প্রার্থীর নিজস্ব ওয়েবসাইট বা নির্ধারিত মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে হবে।

সংশোধিত আরপিওর অনুচ্ছেদ ৪৪-এ নতুনভাবে সংযোজন করা হয়েছে এই ব্যয় সীমা। একই সঙ্গে অনুচ্ছেদ ১৩-এ মনোনয়নপত্র দাখিলের সময় জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতার সমতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় ও প্রভাব বিস্তারমূলক কার্যক্রমও নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

বয়সটা আমি থামিয়ে রেখেছি: কেয়া পায়েল

বরাবরই তারকাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়ে ভক্তদে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ পুরোপুরি নিখুঁত নয়, তবে বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্য এটি অপরিহার্য...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা