ফাইল ছবি
রাজনীতি

রাজধানীতে অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগের শহীদ মিনার এলাকা ও ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা ও বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, শাহবাগ থানার শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা ও ঢাকা মেডিকেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাদের আশপাশের লোকজনের কাছে খবর নিয়ে জানতে পারি তারা দুজনেই ভবঘুরে ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তাদের নাম-পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা