সংগৃহিত
রাজনীতি

আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন চলবেই

নিজস্ব প্রতিবেদক: ভারতের ‘আধিপত্যে’র বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

তিনি বলেন, যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোঠায় নিয়ে যায়, ন্যায্য পানি থেকে বঞ্চিত করে, মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে সে কখনো বন্ধু হয় না। তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে। এটা আর হতে দেওয়া হবে না। তাদের এই আধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমরা আন্দোলন করে যাবো।

শনিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক।

তিনি বলেন, দুই লাখ টাকার নাট-বল্টু ভারত থেকে আমদানি হয়েছে দুই কোটি টাকা দিয়ে। আর সেই দেশে বাংলাদেশ থেকে হাজার হাজার ডলার রেমিট্যান্স চলে যায়, সেই খবর আওয়ামী লীগ কখনো রাখে না। কারণ তারা প্রতিবেশী বন্ধু। এই অবৈধ সরকারকেও তারা সমর্থন দিয়ে যাচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, আজকে আমাদের বলতে হয়, মানুষকে আর অবহেলা করবেন না। বিএনপির সৃষ্টি হয়েছিল এদেশের মানুষের জন্য, জাতীয়তাবাদের জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য। তাই আমাদের কোনোভাবে নিঃশেষ করা যাবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে। এই তরুণদের নিয়ে তারেক রহমান এগিয়ে যাবে।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ এখন এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলা হয় সীমান্তে। মরদেহ আনার জন্য ভারতের হাতেপায়ে ধরতে হয়। এই অথর্ব, অযোগ্য, ভারতের অনুগত সরকার আমরা চাই না। আমাদের নেত্রী বলেছেন, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। ভারতের সঙ্গে এ দেশের বন্ধুত্ব হবে ন্যায্য অধিকারের মাধ্যমে। বন্ধুত্ব হবে দুই দেশের জনগণের মধ্যে। কোনো নিপীড়নের মধ্যে নয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা