সংগৃহিত
রাজনীতি

নির্বাচনী সভায় হুমকি, রেলমন্ত্রীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক:‘ভোট দিতে না গেলে তালিকা করার’ হুমকির ঘটনায় পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রেলমন্ত্রীকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

শনিবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় নির্বাচনী সভায় তার বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের (ভোটার) তালিকা করে রাখার হুমকি দেন। তিনি বলেন, ‘একটি দল বের হয়েছে। তারা বলছে, ভোট দেবেন না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুইটি লিস্ট করছি। আপনি সরকারি সুযোগ-সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না, তা হবে না। যারা ভোট দেবেন না তারা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।’

সোমবার বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় আরেক সভায় একই বক্তব্য দেন রেলমন্ত্রী। তার এমন বক্তব্য আমলে নিয়ে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তাকে শোকজ করেন। চিঠিতে তাকে বুধবার দুপুর ১২টায় সশরীরে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।

রেলমন্ত্রীকে শোকজের বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এসব বিষয় নিয়ম অনুযায়ী নির্বাচন অনুসন্ধান কমিটি দেখছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন যে কমিটি করে দিয়েছে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা