সংগৃহীত
রাজনীতি

ভোট সুষ্ঠু না হলে ইসির ইট খুলে নেবে জনতা

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু না হলে জনগণ নির্বাচন কমিশন (ইসি) ভবনের ইট খুলে নেবে।

তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয়, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে এর দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন। তার জন্য এটা ফরজ। তা না হলে তিনি সংকটে পড়বেন।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তৃণমূল বিএনপির নির্বাচনের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, যদি মন্ত্রী-এমপিদের গুন্ডা বাহিনী দিয়ে অতীতের মত ভোট করা হয়, যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখতে না পারে তাহলে এর দায়ভার নিতে হবে। ভোট সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের কোনো দরকার হয় না। ভোট সুষ্ঠু না হলে জনগণ কমিশন ভবনের ইট খুলে ফেলবে। কারণ, জনগণের টাকায় কমিশনকে বাড়ি-গাড়ি দেওয়া হয়।

তিনি বলেন, ৩০০ আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত। জোটকে কতগুলি আসন দেবো, বিকেলে আমাদের মিটিং আছে, সেখানেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবো।

প্রার্থী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান সংসদ বড়লোকদের আড্ডাখানা হয়ে গেছে। গণমানুষের সঙ্গে সম্পর্ক আছে এমন প্রার্থীদের আমরা অগ্রাধিকার দিয়েছি। সমাজে যারা শিক্ষক, সাংবাদিক, মধ্যবিত্ত পেশাজীবী মানুষ তাদের নমিনেশন দেবো। অনেক শিল্পপতি আসছেন মনোনয়ন নিতে, আমরা দিচ্ছি না। অনেকে আসছেন শুধু নমিনেশনের জন্য, দল করার জন্য নয়। যারা আমাদের দল গোছাতে পারবে তাদেরই নমিনেশন দেবো।

সরকারের সঙ্গে জোট প্রসঙ্গে তৈমূর বলেন, সরকারের সঙ্গে কোনো জোটে যাবো না। অন্যের মার্কা দিয়ে নির্বাচন করবো না। অনেকে বলছেন আমি নাকি নৌকা নিয়ে নির্বাচন করবো। এটা পত্রিকায়ও উঠেছে। আমরা এর প্রতিবাদও করেছি। আমাদের জয় যদি অন্যের মার্কায় আগে থেকে সুনিশ্চিতও করা হয় তারপরও আমরা তা করবো না।

নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী দেয়নি। তৃণমূলের সঙ্গে জোট হবে কি না এ প্রসঙ্গে এক প্রশ্নে তৈমূর খন্দকার বলেন, নারায়ণগঞ্জ-৫ নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি নারায়ণগঞ্জ ১, ২, ৩ যে কোনো আসনে নির্বাচন করতে পারবো। আমি কথার পরিবর্তন করি না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা