আন্তর্জাতিক

তাইওয়ান প্রণালি অতিক্রম করলো দুটি মার্কিন নৌযান, চীনের তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের দুটি নৌযান, যা ওয়াশিংটন-বেইজিং মধ্যাকার সম্পর্ককে নতুন দিকে নিয়ে যেতে পারে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আর্লে বার্ক-ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার-ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ উত্তর থেকে দক্ষিণ অভিমুখে গত ১০ থেকে ১২ ফেব্রুয়ারি এই জলপথ অতিক্রম করে।

তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌযানের উপস্থিতি স্বাভাবিকভাবেই চীনের ক্ষোভ বাড়িয়েছে। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তারা মার্কিন জাহাজগুলোর চলাচলের ওপর নজরদারি করেছে এবং এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দেওয়ার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি করে।

রয়টার্স জানিয়েছে, চীনের সামরিক বাহিনী বলেছে, মার্কিন জাহাজগুলো পর্যবেক্ষণের জন্য তারা যুদ্ধবিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র, নৌবাহিনীর কমান্ডার ম্যাথিউ কোমের বলেন, জাহাজ দুটি আন্তর্জাতিক আইনের আওতায় তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করেছে। কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমায় প্রবেশ করা হয়নি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে একই সময়ে চীনের ৩৯টি যুদ্ধবিমান এবং ৭টি নৌযানকে তাইওয়ানের চারপাশে টহল দিতে দেখা গেছে, যা দ্বীপটির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

তাইওয়ান প্রণালি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র দাবি করে, এটি একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে মুক্তভাবে নৌযান চলাচল করা উচিত।

অন্যদিকে, চীন এই অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে এবং মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে উসকানিমূলক বলে মনে করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম দুটি মার্কিন নৌযান তাইওয়ান প্রণালি অতিক্রম করল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা