সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় পৃথক হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটির দুটি ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।

আল-জাজিরা জানিয়েছে, গাজা সিটির শাতি শরণার্থী শিবির ও তুফফা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। হামলার বিস্তারিত পরে জানানো হবে।

গাজার বেসামরিক সুরক্ষা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলির মধ্যে একটি আল-শাতি। ওই এলাকার একটি আবাসিক ব্লকে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। আল-তুফাহ জেলার বাড়িঘরে পৃথক হামলা চালানো হয়েছে।

প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন আহতদের নিয়ে যাচ্ছেন এবং ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন।

৭ অক্টোর ইসরায়েলের হামলার পর থেকে গাজায় এ পর্যন্ত ৩৭ হাজার ৫০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা