সংগৃহিত
আন্তর্জাতিক
জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গে যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার (২২ জুন) বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার মীরে পাড়া থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শনিবার রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা গোপন সূত্রে খবর পায় যে মীরে পাড়ার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্র বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র হয়ে কাজ করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের দাবি, অভিযুক্ত মোহাম্মদ হাবিবুল্লাহ শেখের বাড়ি থেকে জঙ্গি গোষ্ঠীর একাধিক নথি ও বেশকিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বর্ধমান জেলা পুলিশ জানিয়েছে, আনসার আল ইসলাম নামে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠন পাকিস্তানের আল-কায়েদার হয়ে কাজ করে।

ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তা। এই যুবক কীভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হলো, তা খতিয়ে দেখছে বর্ধমান পুলিশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা