অপরাধ

শিশু ধর্ষণ মামলা:নারায়ণগঞ্জে ৪ জনের যাবজ্জীবন। 

নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড ,অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সম্প্রতি শিশু ধর্ষণ দমন আদালতের বিচারক মো.মমিনুল ইসলাম এই রায় ঘোষনা করেন।

কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন বরগুনা জেলার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো.রাসেল (৩৬),ভোলা জেলার চরফ্যাশন এলাকার আজগর মাঝীর ছেলে মো.আল আমিন(৩৫),পটুয়াখালী জেলার নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো.মামুন(৪২) এবং একই এলাকার আল আমিনের স্ত্রী জোছনা বেগম(৩১)।তাদের মধ্যে রাসেল ব্যতীত বাকী সকল আসামী পলাতক রয়েছেন।

উল্লেখ্য,২০২৩ সালের ১ এপ্রিল কারাদণ্ড প্রাপ্ত আসামীরা সিদ্বিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ভুক্তভোগী ১২ বছরের এক শিশুকে আটকিয়ে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং পরবর্তীতে আসামী জোসনা বেগমের সহায়তায় ভুক্তভোগী শিশুটিকে অপরাপর আসামীরা ধর্ষণ করে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষনা করেন।

সান নিউজ/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

কক্সবাজারে র্যাবের অভিযানে ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেটসহ বেলাল উদ্...

পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্...

মেসির চার গোল, খরা কাটাল মায়ামি

টানা পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে যেন পথ হারিয়ে ফেলেছিল ইন্টার মায়ামি। অবশে...

জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের

জুলাই গণ-অভ্যুত্থানের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি ক...

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা