সংগৃহিত
সারাদেশ

সিলেটে কালবৈশাখী ঝড়ে আহত ৪০

জেলা প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগই ঘরের টিনের চালা ফুটো হয়ে মাথায় আঘাত পান।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা শহরে পাঠানো হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

এর আগে রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেটজুড়ে আঘাত হানে কালবৈশাখী। এসময় অন্তত ১৫ মিনিট শুধু শিলাবৃষ্টি হয়েছে। এসময় আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ড দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সিলেটজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে যায়। গাছপালা ভেঙে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও শিলাখণ্ডের আঘাতে যানবাহনের ও বাসাবাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

চোখে আঘাতপ্রাপ্ত হওয়ায় একজনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানী হাসপাতালে ভর্তি হওয়া যুবকের নাম বিল্লাল আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলার নরুপাড়া গ্রামের তছলিম আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

বিল্লাল আহমদের বোন রুমি বেগম বলেন, কালবৈশাখীর সাজ দেখে দ্রুত রিকশা নিয়ে বাড়িতে আসেন বিল্লাল। ঘরে ফেরার পর শুরু হয় ঝড়-তুফান। এসময় টিনের চালা ফুটো হয়ে একটি বড় শিলাখণ্ড তার চোখের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে আহত গোলাপগঞ্জের বারকোট এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, ঝড়ের সময় ঘরের ভেতরেই ছিলাম। হঠাৎ একটা বড় শিলাখণ্ড মাথায় পড়লে মাথা ফেটে যায়। হাসপাতালে এসে মাথায় ২টি সেলাই দেওয়া লেগেছে।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন বলেন, কালবৈশাখী ও শিলাবৃষ্টির পর অন্তত ৩০-৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। প্রত্যেকেই শিলাখণ্ড পড়ে আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগকে মাথায় সেলাই দেওয়া হয়েছে। কয়েকজনকে উন্নত চিকৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আহতরা জানিয়েছেন ঘরের টিনের চালা ফুটো হয়ে শিলাখণ্ডের আঘাতে আহত হয়েছেন। অনেক আবার ঝড়ের সময় বাইরে থাকায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা