সারাদেশ

ফেনীতে লায়ন্স ক্লাবের ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ফেনী প্রতিনিধি 

ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াসের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও নিধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন লায়ন ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন হাজ্বী শহীদুল আলম ভূঁইয়া। ক্লাব সেক্রেটারী লায়ন অ্যাডভোকেট এম. শাহজাহান সাজুর সঞ্চালনায় র‍্যালিতে বিশেষ অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর চীফ এডভাইজর টু ডিজি আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব ফেনীর আইপিপি এ.কে.এম রফিকুল হক নিপু, জোন চেয়ারপার্সন আব্দুর রহমান সুজন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব ফেনীর ভাইস প্রেসিডেন্ট লায়ন প্রীতিময় পোদ্দার এমজেএফ, ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মামুন, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এর প্রেসিডেন্ট লায়ন আমেনা সিদ্দিকা, সেক্রেটারী লায়ন তাহমিনা তোফা সীমা, লায়ন ক্লাব অব ফেনীর জয়েন্ট সেক্রেটারী লায়ন তোফায়েল আহমেদ রনি, জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুল ইসলাম, লায়ন আব্দুল কাদের সম্রাট, লায়ন খোরশেদ আলম মজুমদার, লায়ন অনিল দেবনাথ, অ্যাডভোকেট আলাউদ্দিন, লায়ন মাঈন উদ্দিন ভূঁইয়া, ফেনী লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মোহাম্মদ জহির উদ্দিন, প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, সহ লায়ন্স সদস্য, ফেনী লিও ক্লাবের সদস্যবৃন্দ। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের বড় মসজিদ হয়ে লায়ন্স অফিসে এসে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার তাঁর বক্তব্যে ডেঙ্গু জ্বর প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। র‍্যালি চলাকালীন সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ, মাইকে সচেতন করাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা