ছবি: সংগৃহীত
সারাদেশ

সিলেটে পুলিশকে কোপানোর ঘটনায় দুজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৮ আগস্ট) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন—জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়িটির পিছু নেয়।

রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি থামানোর চেষ্টা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থাকা এক ব্যক্তি রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত হন ওই পুলিশ কর্মকর্তা। পরে পিকআপটি ফেলে হাওরের দিকে পালিয়ে যায় সন্দেহভাজনরা।

ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। আহত এসআই মো. মোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর জড়িতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় মারুফ আহমদ ও দিদার আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়।

শনিবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ডাকাত গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। গ্রেপ্তার দুইজনকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। গ্রেপ্তারের পর আসামিরা শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

পাসের হারে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বিভাগের মধ্যে পাসের হারে শীর্ষস্থান অ...

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

পড়াশোনা না করলে বাড়তি নম্বর নয়: এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থী যে পরিমাণ পড়াশোন...

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা