ছবি: আমার বাঙলা
সারাদেশ

উলিপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত হলো ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে একত্রিত করে গঠন করা হয়েছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’। এটি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

সম্প্রতি ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিনিধি মো. সাজ্জাদ হোসাইনকে আহ্বায়ক, বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মোজাম্মিল বিল্লাহ মুরাদকে সদস্য সচিব এবং স্বপ্নীল বন্ধু সংঘের প্রতিনিধি মারুফ শেখ (প্রান্ত)-কে মুখ্য সংগঠক করা হয়েছে।

ফোরামে হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন, উলিপুর ব্লাড ডোনেট সোসাইটি, আফনান ফাউন্ডেশন, গ্রিন ভয়েস উলিপুর, বজরা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন, ইউনিভার্সাল স্টুডেন্ট যুব ফাউন্ডেশন, স্বপ্নীল বন্ধু সংঘসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।

ফোরামের নেতৃবৃন্দ জানান, রক্তদান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগে সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিই এ ফোরামের মূল লক্ষ্য।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF) উপজেলার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে কেটে ফেলা হলো ১৫টি ফলজ ও বনজ গাছ

কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আমানতপুর গ্রামে এক কৃষকের ফলজ ও বনজ বাগা...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

তানজিন তিশাকে আদালতে উপস্থিতির নির্দেশ

অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠ...

বৃষ্টির পানিতে ভরেছে কাপ্তাই হ্রদ, বাড়ল বিদ্যুৎ উৎপাদন

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়েছে। এতে কাপ্তাই জলবিদ্য...

বন্যার পানি নামছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাঙ্গামাটি

বৃষ্টি কমে যাওয়ায় রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানি ন...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বৃষ্টি আরও বাড়তে পারে, আবহাওয়া অফিসের নতুন বার্তা

টানা কয়েকদিনের ভারি বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা