ছবি: সংগৃহীত
জাতীয়

টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, দুর্ভোগে কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীবাসীর জন্য গতকাল ছিল চরম ভোগান্তির একটি দিন। টানা বৃষ্টিতে ঢাকার অধিকাংশ সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় ব্যাপক জলাবদ্ধতা। ঘর থেকে বের হওয়া মাত্রই দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আজ (সোমবার) সকাল থেকেও রাজধানীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে।

ছাতা মাথায়, প্যান্ট গুটিয়ে, কাদা-পানি মাড়িয়ে অফিসগামী মানুষ ও জীবিকার তাগিদে বের হওয়া কর্মজীবীদের চলাচল করতে হচ্ছে। গণপরিবহনের সংখ্যা কম থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। এ সুযোগে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা গন্তব্যভেদে কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছেন, ফলে অতিরিক্ত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গতকালের বিরতিহীন বৃষ্টিতে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারাসহ মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী নতুন সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, কালশী, হাতিরঝিলের একাংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর এবং বারিধারার সংযোগ সড়কসহ রাজধানীর অসংখ্য সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছিল তীব্র জলাবদ্ধতা। আজও কোথাও কোথাও জলাবদ্ধতা রয়েছে।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, ছাতা মাথায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মানুষ। কেউ কেউ আবার বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় রিকশা কিংবা সিএনজি নিচ্ছেন, আবার অনেকে ভিজে ভিজেই রওনা দিচ্ছেন গন্তব্যের দিকে।


রাজধানীর রামপুরা এলাকা থেকে পল্টনে অফিসে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকে বৃষ্টি, যেহেতু চাকরি করি তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম। এই সুযোগে প্রতিদিন যে ভাড়ায় সিএনজি বা ব্যাটারিচালিত রিকশায় যাই, আজ তার দ্বিগুণ চাচ্ছে। বৃষ্টি দেখলেই এদের ভাড়া বেড়ে যায়। আমাদের তো আর উপায় নেই, অফিসে তো সময় মতো পৌঁছাতে হবে। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই।

এদিকে ভাড়া বেশি নেওয়ার পেছনে যুক্তি তুলে সিএনজি চালক মোখলেসুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ। রাস্তায় পানি জমে থাকে, গাড়ির ইঞ্জিনে সমস্যা হয়, যাত্রীও কম পাওয়া যায়। এজন্যই একটু বেশি ভাড়া চাইতে হয়। জোর করে তো নেই না, যাত্রী রাজি হলেই যাই। গতকাল জলাবদ্ধতায় রাস্তার মধ্যে আমার সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যায়, সারাদিনে আর কোনো আয় হলো না।


আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে কেটে ফেলা হলো ১৫টি ফলজ ও বনজ গাছ

কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আমানতপুর গ্রামে এক কৃষকের ফলজ ও বনজ বাগা...

চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশাবাদ, জমজমাট জেলার আম বাজার

দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ২ হাজার কোটি টাক...

বৃষ্টি আরও বাড়তে পারে, আবহাওয়া অফিসের নতুন বার্তা

টানা কয়েকদিনের ভারি বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদ...

মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ, বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা

ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের আশ্রয়ণ প্রকল্প...

উলিপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত হলো ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে একত্রিত করে...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা