ছবি: সংগৃহীত
সারাদেশ

ফটিকছড়িতে ২০০ বছরের পুরনো বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রায় দুই শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী জমিদার পরিবার আরবাণী সওদাগর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির আশপাশে থাকা পাকা ও আধাপাকা মিলিয়ে অন্তত ১০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালদারকুল আরবানিয়া ঘাটায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের ধারণা, বাড়িটির উত্তর প্রান্ত থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের এলাকা রক্ষা পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে একটি ঐতিহ্যবাহী বাড়ির প্রায় ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন থাকবে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী এই বাড়ির ক্ষতিতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা