প্রতিনিধি
সারাদেশ

সড়ক সংস্কারের দাবিতে ইবি বৈষম্যবিরোধী’র কুষ্টিয়া–ঝিনাইদহ সড়ক অবরোধ

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার(৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে তারা মহাসড়কটি বন্ধ করে দেয়।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান কুষ্টিয়া সদর উপজেলার ইউএনও রোকনুজ্জামান এবং সড়ক ও জনপথ (সওজ) কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম। উপস্থিত হয়ে প্রকৌশলী জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতকাজ আজ থেকেই শুরু হয়েছে; যেখানে প্রয়োজন সেখানে নতুন পিচ ও ইটের কাজ করা হবে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, “ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত পুরো রাস্তাটাই এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবন বাজি রেখে চলাচল করেন। বারবার দাবি জানানো হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। আজ দুই জেলার কর্মকর্তাদের ডেকেছি। সংস্কারের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।”

তবে সড়ক অবরোধে অনেক যাত্রী দুর্ভোগের শিকার হন। তারা জানান, রাস্তার অবস্থা সত্যিই নাজুক, কিন্তু অবরোধের কারণে দূরের যাত্রীদের অতিরিক্ত কষ্ট পোহাতে হয়। এ বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা উচিত।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা