ছবি: সংগৃহীত
সারাদেশ
দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো

কাপ্তাইয়ে কমিউনিটি হেলথ প্রোগ্রামের ইনসেপশন সভা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল ও হিল ফ্লাওয়ার-এর যৌথ উদ্যোগে পরিচালিত চলমান কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম-এর “ইনসেপসন সভা (সূচনা পর্ব)” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;-
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন,
কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি,
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন,
কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,
হিল ফ্লাওয়ার-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সার্বিক বিবরণ ও মূল বক্তব্য উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন;-
“ভালো হোক বা মন্দ বেসরকারি এনজিও সংস্থাগুলোর বিষয়ে মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা দীর্ঘদিন ধরে রয়েছে। কিন্তু এই প্রকল্পের আয়োজকরা তাদের বাজেট ও কার্যক্রম সম্পর্কে যে স্বচ্ছতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। পাহাড়ের দুর্গম অঞ্চলের মা-বোনদের বিভিন্ন রোগের চিকিৎসায় এ প্রকল্প যে ভূমিকা রাখছে তা জেনে আমি অত্যন্ত আনন্দিত।
ইউনিয়ন পর্যায়ে যদি স্বাস্থ্যসচেতনতা সভা আয়োজন করা হয়, তবে প্রান্তিক জনগণের মধ্যে আস্থা তৈরি হবে। এতে প্রকল্পের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি মানুষ এর সুবিধা নিতে আগ্রহী হবে।”

সভাপতি ডাঃ প্রবীর খিয়াং বলেন;-
“১৯০৭ সালে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই আমরা রাঙামাটি ও আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের চাহিদা ও ভালোবাসাই আমাদের শক্তি। স্থানীয়দের পাশাপাশি আমরা দুর্গম অঞ্চলেও গিয়ে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি এবং ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা