ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক্টর চালকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উপজেলার হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইনাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল কাশেম গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নূর মোহাম্মদের ছেলে। আইনাল হোসেন জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে হিরুপাড়া রেলক্রসিংয়ে ট্রাক্টর নিয়ে পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টর চালক আবুল কাশেম। ট্রেনের ধাক্কায় ট্রাক্টটিও ভেঙ্গে কয়েক খণ্ড হয়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রহনপুর স্টেশন মাষ্টার মামুনুর রশিদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর কমিউটার ট্রেনের ধাক্কায় মারা যান আইনাল হোসেন। এতে ট্রেনের সামনের অংশও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা