ছবি-সংগৃহীত
শিল্প ও সাহিত্য

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের ‘পান্থজনের কথা’ প্রকাশনা

নিজস্ব প্রতিবেদক: অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. নূহ-উল-আলম লেনিনের ৭৫ বছর পূর্তী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সম্মাননা গ্রন্থ ‘পান্থজনের কথা’ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিকেল ৪ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি এবং কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, দৈনিক আমার বাঙলা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. নূহ-উল-আলম লেনিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ড. নূহ-উল-আলম লেনিন

বরেণ্য রাজনীতিবিদ, গবেষক, লেখক ও সংগঠক নূহ-উল-আলম লেনিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং ঐতিহ্যবাহী এ সংগঠনের মুখপত্র মাসিক 'উত্তরণ' এর সম্পাদক ও প্রকাশক।

১৯৯৮ সাল থেকে তিনি সামাজিক সাংস্কৃতিক প্রত্নতাত্ত্বিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন।

১৯৪৭ সালের ১৭ এপ্রিল নূহ-উল-আলম লেনিন বিক্রমপুরের লৌহজং উপজেলার রাণীগাঁওয়ে জন্মগ্রহণ করেন। বাবা স্কুলশিক্ষক আবদুর রহমান মাস্টার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক। তার মা মোমেনা খাতুন কৃষক আন্দোলনের কর্মী ছিলেন।

১৯৬৫ সালে নূহ-উল-আলম লেনিন লৌহজং এর ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করেন এবং ঢাকার জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন।

১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৪ সালের আগস্টে নূহ-উল-আলম লেনিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তার গবেষণা প্রবন্ধের শিরোনাম ‘বাঙালি সমাজ ও বাংলা সাহিত্যে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ: মূল প্রবণতা, পুনঃপাঠ ও পুনর্মূল্যায়ন’ যা পরবর্তিতে বাংলা একাডেমি থেকে গ্রন্থ আকারে প্রকাশিত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা