সংগৃহিত
খেলা

২৭ বছর পর অস্ট্রেলিয়ায় ক্যারিবীয় রূপকথা

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ যখন টেস্ট ম্যাচ জিতেছিল শামার জোসেফ তখন পৃথিবীর আলো দেখেননি। সেই জোসেফের হাত ধরেই ১৯৯৭ সালের পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথা লিখলো ওয়েস্ট ইন্ডিজ। পরতে পরতে উত্তেজনা ছড়ানো ম্যাচে ৮ রানে জিতে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট ম্যাচ জিতলো ক্যারিবীয়রা।

ম্যাচ লড়াই হয়েছে রুদ্ধশ্বাস। অস্ট্রেলিয়ার হয়ে একপ্রান্ত আগলে পড়ে ছিলেন ওপেনার স্টিভ স্মিথ। ম্যাচের শেষ পর্যন্ত নিজেকে জিইয়ে রেখেছিলেন নায়ক হবেন বলে। তবে জশ হ্যাজেলউড অসহায় হয়ে পড়লেন জোসেফের গতির সামনে। হ্যাজেলউডের উইকেটটি নিয়েই উড়তে শুরু করলেন আগের দিন ব্যাটিংয়ের সময় ডান পায়ের আঙুলে চোট পাওয়া জোসেফ। ইনিংসে নিলেন ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেনে দিবারাত্রির ম্যাচটিতেও সহজেই হেরে যাবে বলে মনে করেছিলেন অনেকেই। প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কেমার রোচ আর আলজারি জোসেফের অসাধারণ বোলিংয়ের পর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রান তুলে।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল। কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে জোসেফ পাশার দান উল্টে দেন। ম্যাচ এবং সিরিজ সেরাও হয়েছেন নাইটগার্ড থেকে জীবনের বাক বদল দেখা জোসেফ।

২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল। চতুর্থ দিনেও শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। পঞ্চাশ পার হয়ে বিনা উইকেটে ৯৩ পর্যন্ত গিয়েছিল। এই সময়ই জুয়াটা খেললেন ক্রেইগ ব্রাথওয়েট। বল তুলে দিলেন শামারের হাতে। প্রথম ওভারে ১০ রান দিলেও পরের ওভারে দিলেন আস্থার প্রতিদান, ফেরালেন গ্রিন ও হেডকে।

ওই যে শুরু করলেন, শামার আর থামেননি। রাতের খাওয়ার বিরতির আগে টানা ১০ ওভার বোলিং করেছেন। তুলে নিয়েছেন ৬ উইকেট। শামারের তাণ্ডবের মাঝেও ভরসা হয়ে একপ্রান্ত আগলে ছিলেন স্মিথ। শেষ পর্যন্তও তেমনই ছিলেন, ১৪৬ বলে ৯১ রানে অপরাজিত। কিন্তু হার এড়াতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ; প্রথম ইনিংস ৩১১ ও ২য় ইনিংস ১৯৩

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ২৮৯/৯ (ডিক্লেয়ার) ও ২য় ইনিংস২০৭

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে জয়ী।

সিরিজ: ১–১ ড্র

ম্যাচ ও সিরিজ সেরা: শামার জোসেফ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা