ছবি: সংগৃহীত
জাতীয়

২৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা

আমার বাঙলা ডেস্ক

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় আন্তর্জাতিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর দাঁড়িয়েছে ২৫৯। এ মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

দূষণের মাত্রা দিন দিন বাড়ছে, এমন অভিযোগ সাধারণ নাগরিকদের। কিছুদিন আগে বায়ুমানের উন্নতির ইঙ্গিত দেখা গেলেও কয়েক দিনের ব্যবধানে আবারও বেড়েছে ধুলা, ধোঁয়া ও বাতাসে ভাসমান ক্ষুদ্র কণার ঘনত্ব। সকালে কর্মস্থলে যাওয়া মানুষের চোখ জ্বালা, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ বেড়ে যাওয়ার কথাও জানা গেছে।
শুধু ঢাকা নয়, একই সময়ে সমান ২৫৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা অবস্থান করছে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার স্কোর ২৫৪। পাকিস্তানের লাহোরের স্কোর ২৪১ আর পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২৫। এসব শহরের বায়ুমানকেও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিশেষজ্ঞেরা বলছেন, একিউআই ২০১ থেকে ৩০০ হলে তা অত্যন্ত অস্বাস্থ্যকর—এ অবস্থায় সংবেদনশীল গোষ্ঠী (শিশু, বয়স্ক, দীর্ঘস্থায়ী রোগী) সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ মানুষের ক্ষেত্রেও বাইরে দীর্ঘসময় অবস্থান না করার, বিশেষ করে সকাল–সন্ধ্যার সময়ে কাজ সীমিত রাখার সুপারিশ করা হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শীতের শুরুতে বাতাসের গতি কমে আসে, ফলে ধুলাবালি ও দূষণকারী কণাগুলো বাতাসে জমাট বাঁধে। গাড়ির কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার নির্গমন—সবকিছু মিলেই রাজধানীর বায়ুমান দ্রুত খারাপ হয়।
একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। ফলে শহরের বায়ুঘটিত সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা