ছবি: সংগৃহীত
জাতীয়

১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই: প্রধান উপদেষ্টা ইউনূস

আমার বাঙলা ডেস্ক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার রাতের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্টভাবে বলেন, “একদিন আগেও না, একদিন পরেও না। নির্বাচনের তারিখে কোনো পরিবর্তন নেই।

এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রাক্তন দুই শীর্ষ মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিস ও মরস ট্যান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বিদেশি প্রতিনিধিদের আশ্বস্ত করে জানান, নির্বাচন সম্পূর্ণ স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

তিনি আরও অভিযোগ করেন যে, নির্বাচনের পরিবেশ নিয়ে কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ও ভুয়া তথ্য প্রচার করছে। তবে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, এসব অপপ্রচারের মধ্যেও সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করবে এবং ফলাফল ঘোষণা করা হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

বৈঠকে জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ, রোহিঙ্গা সংকট ও নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যাতে জনগণের সমর্থনে অনুমোদিত ‘জুলাই সনদ’ ভবিষ্যতে স্বৈরশাসনের পথ বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখে।

তিনি উল্লেখ করেন, কিছু প্রাক্তন স্বৈরাচারী সমর্থক এআই-নির্মিত ভুয়া ভিডিও ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইলেও সাধারণ মানুষ এখন আরও সচেতন এবং এই প্রোপাগান্ডা চেনতে সক্ষম। এ বিষয়ে প্রাক্তন মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিসও একমত পোষণ করেন।

দক্ষিণ আফ্রিকার আদলে ‘সত্য ও পুনর্মিলন কমিশন’ গঠনের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রতিনিধির প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, বর্তমানে বাংলাদেশে এর জন্য উপযুক্ত সময় নয়। তিনি যুক্তি দেন, অপরাধ স্বীকার ও অনুশোচনা ছাড়া সত্যিকারের পুনর্মিলন সম্ভব নয়। বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণে...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে কল করায় শিক্ষার্থীর সিট বাতিলের হুমকি

অফিস সময়ের বাইরে আমাকে ফোন করা যাবে না।” অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতা...

দক্ষিণ লেবাননেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিম...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ  

স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশি...

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৬ জন নিহত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’...

আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম কারাগারে

পিরোজপুর-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ...

যুক্তরাষ্ট্র ইরানে গুণ্ডামি চালাচ্ছে: উত্তর কোরিয়া

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’...

খামেনির মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বললেন পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা