ছবি: সংগৃহীত
সারাদেশ

হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

হাটহাজারীতে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু নাঈম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হাধুরখীল গ্রামের লুৎফুর রহমান সারাং বাড়ির বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য মনির আহমদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে বান্দরবান জেলার লামা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস (চট্টগ্রাম মেট্রো-চ ১১-৫৬২৩) ফটিকছড়ির মাইজভান্ডার শরীফের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের দক্ষিণে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের শাহজাহান শাহ (রহ.) মাজার গেইট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি আবু নাঈমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ধলই ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নিহত আবু নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টায় পূর্ব হাধুরখীল জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহেদ জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা