ছবি: আমার বাঙলা
শিক্ষা

সুন্দরগঞ্জের সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুলের ২৬ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের জেএসসি জুনিয়র বৃত্তি পরীক্ষায় চমক দেখিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। চলতি বছরে প্রতিষ্ঠানটির ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ২৬ জন বৃত্তি লাভ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নীড়, অপূর্ব, আফিয়া তাসনিম, নাফিস ফুয়াদ, আপন, রিদম ইসলাম, দ্বীপ, তরিকুল ও জিনাত। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে— জিহাদ, রুম্পা, খুশবু, শাহাজাদী, সায়মা তাসনিম, মাশরাফি, রিফাত, রোহিত, ফাহিম, রোজোয়ান, হৃদয়, সুচি, মিশাদ, নাফিউজ্জামান, শিথিল, শান্ত ও হিমেশ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফিয়া তাসনিম বলেন, ‘এই সাফল্যে আমি খুবই আনন্দিত। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতা আমাকে এ অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতে আরও ভালো ফল করতে চাই।’

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রিফাত বলেন, ‘বৃত্তি পাওয়ার খবর শুনে খুব ভালো লেগেছে। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। সামনে আরও ভালো করার চেষ্টা করব।’

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহা. একরামুল হক বলেন, ‘এই অর্জন শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফল। আমরা ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা চালিয়ে যাব।’

উল্লেখ্য, একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ বৃত্তি পরীক্ষার এই অর্জন সুন্দরগঞ্জের শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা