সংগৃহীত
বিনোদন

সালমানের প্রেমে পড়ে কী করেছিলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক

বলিউড ভাইজান সালমান খানের প্রেমিকার সংখ্যা অনেক। তাদের কেউ কেউ মাঝেমধ্যেই পরোনো স্মৃতি নতুন করে সামনে নিয়ে আসেন। তেমনই একজন সাবেক মিস ইউনিভার্স অভিনেত্রী সুস্মিতা সেন।

ভাইজানের প্রতি সুস্মিতার পুরনো প্রেমের কথা জানিয়েছে এই সময়।

সালমান-সুস্মিতা কাজ করেছেন ১৯৯৯ সালে ‘বিবি নম্বর ১’ সিনেমায়। যদিও ওই সিনেমা মুক্তির আরো আগে থেকেই নায়কের গুণমুগ্ধ ভক্ত ছিলেন সুন্মিতা।

নায়কের প্রতি ভালোলাগা অল্পবয়সে ‘একতরফা প্রেমের’ পর্যায়ে ছিল বলেও জানিয়েছেন সুস্মিতা।

এই অভিনেত্রী বলেন, আমি পকেট মানি দিয়ে সালমানের পোস্টার কিনতাম। সেই সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল। কারণ একটাই, সালমান ওই পায়রাকে ছুঁয়েছেন।

এমনকি সুস্মিতার বাবা-মাও নাকি মেয়ের সালমান প্রীতিকে ‘কাজে লাগিয়েছেন’ বলে ভাষ্য অভিনেত্রীর। তিনি বলেন, আমাকে বাবা মা ভয় দেখিয়ে বলতেন, হোমওয়ার্ক সময়মতো না করলে তারা সালমানের পোস্টার ছিঁড়ে ফেলবেন। আমি ভয়ে হোমওয়ার্ক করতাম। বাসার সবার কথায় ওঠবস করেছি শুধু সালমানের পোস্টার বাঁচানোর জন্য। বাড়ি সাজানোর সময় বা রং করানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতাম, যাতে পোস্টার নষ্ট না হয়।

সুস্মিতার কথায়, আমি মানুষটির প্রেমে পড়েছিলাম।

সালমানের ৫৯তম জন্মবার্ষিকী গেছে শুক্রবার। ওই দিন সুস্মিতার মনের এই খবর জানা গেছে।

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর সালমানের জন্ম। নায়কের পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। চিত্রনাট্যকার-প্রযোজক সেলিমান খানের তিন ছেলের মধ্যে সালমান বড়।

বলিউডের ‘কাঙ্ক্ষিত ব্যাচেলর’ ঘিরে যার নাম অনেক বেশি চর্চিত, তিনি সালমান।

কাজের সাফল্য, একের পর এক প্রেম, আইনি জটিলতা নিয়েও সালমান আলোচনায় থাকেন বরাবর।
১৯৯৮ সালে ‘প্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে সিনেমায় পা রেখেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই করেন কেন্দ্রীয় চরিত্র।

গত তিন দশকের বেশি সময়ে একশর বেশি সিনেমা করেছেন সালমান। আগামী বছরের রোজার ঈদের দিন মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা