সংগৃহীত
বিনোদন

সংসার ভাঙল গায়িকা কণার, নেপথ‍্যে কী?

আমার বাঙলা ডেস্ক

প্রায় অর্ধযুগ সংসার করার পর বিচ্ছেদ ঘটালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। কয়েক বছর ধরেই সংসারে টানাপোড়েন চলছিল এই গায়িকার। দেড় বছর ধরে গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। স্বামীর সঙ্গে দূরত্ব করে নতুন সম্পর্কে জড়িয়েছেন কণা। এরপর গত ১৬ জুন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে গায়িকা নিজেই জানিয়েছেন।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে দশটার পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন কণা। ওই পোস্টে বিচ্ছেদের কথা জানান গায়িকা।

শুরুতেই কণা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কণা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তাঁরই ইশারায়।’

‎‎এরপর বিচ্ছেদের খবর দিয়ে লেখেন, ‘আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

তিনি আরও লিখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

কাজে মন দিতে চান জানিয়ে কণা আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

দীর্ঘ ৭ বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন গায়িকা কণা। গোলাম মো. ইফতেখার গহীন পেশায় ব্যবসায়ী। তাদের বিয়েটা যেমন নীরবেই হয়েছিল, তেমনই বিচ্ছেদও সেরেছেন নীরবে।

এদিকে গুঞ্জন চলছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কণা। এ নিয়ে এক সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কণা। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

যদিও কণা বিষয়টি অস্বীকার করেন। তবে পরকীয়ার গুঞ্জন ছড়াতেই স্বামী গহীনের সঙ্গে বিচ্ছেদের খবর দিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা