সংগৃহীত ছবি
জাতীয়

শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রোকেয়া বেগম ম্যাসকাট পোশাক কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শ্রমিকরা বলেন, সকালে ম্যাসকট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। কিন্তু ওই পোশাক কারখানার গেটে ১৩ (১) ধারায় বন্ধ থাকার নোটিশ দেখেন শ্রমিকরা। এতে ম্যাসকট পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে দুইটি পোশাক কারখানায় ইট পাটকেল ছোড়েন। এ সময় ওই দুটি পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পাল্টা ইট পাটকেল ছুড়লে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক আহত হলে তাকে জিরাবো পিএমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইজাজ জানান, ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, পাশাপাশি তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা পিকেটিং শুরু করেন। এতে রোকেয়া বেগম নামে ম্যাসকট পোশাক কারখানার এক শ্রমিক নিহত হন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা