সংগৃহীত
সারাদেশ

শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৫ জন নিহত

শেরপুর প্রতিনিধি

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ জন যাত্রী নিহত হয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম জানান, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা