গণসংযোগে বক্তব্য রাখছেন শাহজান চৌধুরীর। ছবি: মিডিয়া সেলের সৌজন্যে
রাজনীতি

শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার শাহজাহান চৌধুরীর

প্রতিনিধি:

চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে এলাকায় শিক্ষার মান উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ইছামতী, আলীনগর ও উত্তর রামপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি অতীতেও স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। ভবিষ্যতেও শিক্ষার মান আরো উন্নত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

নদীর তীরবর্তী এলাকা হওয়ায় স্থানীয় মানুষকে প্রায়ই নদীভাঙন ও বন্যার ভোগান্তি পোহাতে হয় উল্লেখ করে তিনি বলেন, এই ভাঙন রোধে প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেবেন। এছাড়া অনুন্নত রাস্তাঘাট সংস্কারেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

গণসংযোগে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন, সমাজসেবা সেক্রেটারি মুহাম্মদ রফিক উদ্দীন, মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তি সেক্রেটারি প্রকৌশলী কামরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা