সংগৃহিত
শিক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষক নিয়োগের ভাইভা ১৫-৩০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ জানিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে তিন বিভাগের ১৮টি জেলার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, এই তিন বিভাগের ১৮ জেলার উত্তীর্ণদের ১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে মৌখিক পরীক্ষা নিতে হবে।

জানা গেছে, শনিবার পর্যন্ত মোট পাঁচটি জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা জেলাপর্যায়ে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ পাওয়া তথ্যমতে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী লালমনিরহাট জেলায় ২৩ থেকে ২৮ জানুয়ারি এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ২৩ জানুয়ারি আদিতমারী ও হাতীবান্ধা উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ২৪ থেকে ২৮ জানুয়ারি হাতীবান্ধা, কালীগঞ্জ, লালমনিরহাট সদর ও পাটগ্রাম উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে পৃথক আরও চারটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মৌখিক পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। রংপুর জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭-৩০ জানুয়ারি পর্যন্ত।

এছাড়াও বরগুনা জেলায় ২১-২৮ জানুয়ারি এবং নীলফামারীর বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১-২৭ জানুয়ারি পর্যন্ত।

পৃথক পৃথক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার এসব সময়সূচি জানানো হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিগুলোতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য গতবছর ৮ ডিসেম্বর রংপুর, সিলেট ও বরিশাল এই তিন বিভাগের ১৮টি জেলায় প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ২০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা

আর মাত্র ৯ দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ঢাকা...

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ধানের শীষের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে গণসংযো...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪...

ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এক পক্ষ ভা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা