সংগৃহিত
শিক্ষা

দেশের ৪ মেডিকেলে ভর্তি নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৪টি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৯ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেডিকেল কলেজগুলো হলো– রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা শিক্ষা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা না মানায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তাই দেশের এবং বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের এসব মেডিকেল কলেজে ভর্তি হতে নিষেধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত পাঁচ বছরের বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছে অভিযুক্ত কলেজগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি। উল্লিখিত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি হতে সতর্কতার বিষয়টি নতুন করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০২টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট আসন রয়েছে ১১ হাজার ৭২৮টি। এর মধ্যে সর্বশেষ ১ হাজার ৩০ আসন বেড়ে সরকারিতে ৫ হাজার ৩৮০টি ও বেসরকারিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৬ হাজার ৩৪৮টি আসন।

বাংলাদেশের বেসরকারি মেডিকেলের এসব আসনে দেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে (দরিদ্র কোটাসহ) ৩ হাজার ৬৫৭টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৫ শতাংশ কোটা হিসেবে রয়েছে ২ হাজার ৫৫১টি আসন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা