ছবি: সংগৃহীত
সারাদেশ

রামুতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী লেদা পুতু নিহত

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম প্রকাশ লেদা পুতু (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে ইউনিয়নের মাঝিরকাটা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লেদা পুতু ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ সূত্র জানায়, গভীর রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পুলিশের উপস্থিতির আগমুহূর্তে দুর্বৃত্তরা লেদা পুতুকে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে নিহতের পরিবারের দাবি, রাতের খাবার খাওয়ার সময় পরিকল্পিতভাবে তাকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে গিয়ে প্রতিপক্ষের লোকজন গুলি করে হত্যা করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লেদা পুতু রামুর পাহাড়ি অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বর্তমানে কারাবন্দি শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল। তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত লেদা পুতুর বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা