প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি ও সরবরাহ চেইন পর্যালোচনার জন্য জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


সোমবার (২০ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে বিশেষ টাস্কফোর্স কমিটি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করে।


গোয়ালন্দ মোড়ে মেসার্স মহিউদ্দিন ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা ও কল‌্যাণপুর বাজারে মেসার্স আরোগ্য নিকেতনে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।


এই অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশ বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।


বাজার তদারকির সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, প্রতিদিন তা হালনাগাদ রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।


ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা